স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

কুলাউড়ায় অসহায় দুই পরিবারকে ঢেউটিন প্রদান

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: April 27, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১১ বার

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় অসহায় দুই পরিবারের মধ্যে দুই বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌর শহরের ডাকবাংলো প্রাঙ্গণে স্থানীয় শাহ্ সৈয়দ রাশীদ আলী (রহঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের রশিম মিয়া ও কাদিপুর ইউনিয়নের সুজেল মিয়াকে এক ব্যান্ডেল করে ঢেউটিন প্রদান করা হয়েছে। এসময় ফাউন্ডেশ‌নের উপ‌দেষ্টা সাংবা‌দিক মোক্তা‌দির হো‌সেন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, দৈনিক বিশ্ব মানচিত্র প্রতিনিধি সংবাদকর্মী রুবেল বক্স পাবেল উপস্থিত ছিলেন। উল্লেখ্য শাহ্ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জ্ব সৈয়দ জুবায়ের আলীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন আনুর যৌথ অর্থায়নে এই ঢেউটিন প্রদান করা হয়।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *