শ্রীমঙ্গলে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার – ২

হারিস মোহাম্মদ: শ্রীমঙ্গল  থানা পুলিশের বিশেষ অভিযানে আলাউদ্দিন নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে এবং ২০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) মধ্যরাতে শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।
গ্রেফতারকৃত আলাউদ্দিনের বিরুদ্ধে ২০০৯ সালের শ্রীমঙ্গল থানার একটি মামলায় পেনাল কোডের ৩২৬ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
এছাড়াও আসামি আলাউদ্দিনের বিরুদ্ধে জিআর ১৪০/১১ এবং জিআর ১৫১/১৩ (ধারা ৩০২/২০১/৩৪) মামলায় বিজ্ঞ আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু ছিল।
গ্রেফতারকৃত আলাউদ্দিন দীর্ঘ দিন যাবত পলাতক ছিলেন।  তিনি শ্রীমঙ্গল থানাধীন সাইটুলা গ্রামের কাছুম আলীর ছেলে। এছাড়াও এসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম শ্রীমঙ্গল পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন ব্রীজের উপর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তরিকুল ইসলাম সুজাত (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার মুঠোফোনে বলেন,  বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদেরকে মৌলভীবাজার জেল হাজতে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *