হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার     

হারিস মোহাম্মদ: কমলগঞ্জে হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন (৩৪) আটক করে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।
শনিবার ২৫ মার্চ রাতে উপজেলারর ভানুগাছ লংগুরপাল থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত আলাউদ্দিন শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামের বাসিন্দা ও একই গ্রামের কাছুম আলীর ছেলে।
র‌্যাব-৯ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থাকে কমলগঞ্জ থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে শ্রিমঙ্গল থানায় দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্ঠা মামল রয়েছে।
সে দীর্ঘদিন পলাতক ছিল। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আটক করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে রং করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *