জুড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমান 

হারিস মোহাম্মদ: মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে নিশ্চিত করার লক্ষ্যে জুড়ী উপজেলায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ২০ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার পোস্ট অফিস রোড, ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকি অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদ উত্তীর্ণে তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোস্ট অফিস রোডে অবস্থিত লুৎফুর ভেরাইটিজ স্টোরকে ১৫ হাজার টাকা, কালাম ভেরাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, মাছুম ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেছে জুড়ী থানার পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে নিশ্চিত করার লক্ষে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজর।
নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *