রাজনগরে জুয়ার আসর থেকে ৭ জুয়ারি আটক 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ৭ জুয়ারিকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
মঙ্গলবার  (২৮ মার্চ) রাতে রাজনগর থানার এসআই কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাজনগর থানাধীন জালালপুর গ্রামে অভিযান পরিচালনা করে বাবুল মিয়া (৪২), শামসুল মিয়া (৪৫),  শাবুদ্দিন  (৫০)৷  তসকির মিয়া (৩৫), এরশাদ মিয়া  (৫০), সুনাম মিয়া (৫৫) এবং  বিলাল মিয়া  (৫০) নামে ৭ জনকে জুয়ার আসর থেকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে ০৭ নং কামারচক ইউনিয়নের জালালপুর গ্রামের জনৈক রাজন দাসের বসতবাড়িতে রাত ২ টায় বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম  ও নগদ ১৯৫০ টাকা জব্দ করা হয়।
 রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন,  এই ঘটনায় আটককৃত ৭ জন এবং পলাতক ৩ জনের বিরুদ্ধে  রাজনগর থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *