ডিবির অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়ারি আটক 

হারিস মোহাম্মদ : গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়ারিকে আটক করা হয়েছে।  গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার  (১১ এপ্রিল) রাতে এসআই তোফাজ্জল হোসেনসহ ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার জেলার সদর থানার চাঁদনীঘাট ইউনিয়নের দিঘলগজি এলাকার জনৈক মাহমুদ মিয়ার টিলার উপরে অভিযান পরিচালনা করে সুফিয়ান মিয়া(৪৫), সুলেমান (৪৫) এবং ও আনু মিয়া(৫০) নামে ৩ জনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জা,   নগদ ১৬৫০/- টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন,আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলিবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *