স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

কুলাউড়ায় জাতীয়তাবাদী ফাউন্ডেশন বহির্বিশ্ব এর সহায়তায় ঈদ উপহার বিতরণ

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: May 7, 2021 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৫ বার

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির দু:স্থ ও অসহায় নেতা-কর্মীদের মধ্যে আর্থিক সহায়তা ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে।

কুলাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে ‘কুলাউড়া জাতীয়তাবাদী ফাউন্ডেশন বহির্বিশ্ব এর আর্থিক সহযোগিতায় ৬ মে বিকেলে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা দলীয় ৩৩ জন অসহায় নেতা-কর্মীদের মধ্যে বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি পৌর কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি এম এ মজিদ বক্তব্যে রাখেন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক বকুল, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া রহমান ইতি, ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য ‘কুলাউড়া জাতীয়তাবাদী ফাউন্ডেশন বহির্বিশ্ব এর সহায়তায় কুলাউড়া উপজেলার প্রতি ইউনিয়নে ২ জন করে ও পৌরসভা এলাকায় ৭ জনসহ মোট ৩৩ জন অসহায় নেতা-কর্মীদের মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা করে ১ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হবে বলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল জানান।

কুলাউড়া জাতীয়তাবাদী ফাউন্ডেশন বহির্বিশ্ব এর সাধারন সম্পাদক অ্যাড. এম রওশন আলী জানান, প্রবাসী জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীদের সমন্বয়ে প্রবাসী হাবিবুর রহমান শামীমকে সভাপতি, আমাকে সাধারণ সম্পাদক ও আতাউর রহমান আতামকে সাংগঠনিক সম্পাদক করে কুলাউড়া জাতীয়তাবাদী ফাউন্ডেশন বহির্বিশ্ব সংগঠন প্রতিষ্ঠা করা হয়। সংগঠন প্রতিষ্ঠার পর সদস্যদের আর্থিক সহায়তা নিয়ে কুলাউড়ার দলীয় অসহায় নেতা-কর্মীদের পবিত্র মাহে-রমজানে আর্থিক সহায়তা ‘ঈদ উপহার’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি সংগঠনের এ ধরনের সেবাধর্মী কাজ আগামীতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *