সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জুড়ী ক্লাবের পোশাক বিতরণ
আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি: সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে “জুড়ী ক্লাব” ২০১৫ সাল থেকে এই ব্যতিক্রমধর্মী ঈদের পোষাক বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শিশু, হত দরিদ্র অসহায় নারী ও পুরুষদের কে পোষাক বিতরণ করা হয়েছে। আজ ৯ মে রোববার সকাল ১১ টায় জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জুড়ী উপজেলার সুবিধাবঞ্চিত ৩৯ জন শিশু, হত দরিদ্র অসহায় ৯ জন নারী ও ১৫জন পুরুষসহ মোট ৬৪ জনকে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় জুড়ী ক্লাবের পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি জনাব মঞ্জুরে আলম লাল, সদস্য মোঃ আল আমিন আহমদ, ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী শাওন, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক এবাদুর রহমান, দপ্তর সম্পাদক তাপস দাস প্রমুখ।
বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল
November 29, 2026
পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার
November 28, 2026
দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা
November 25, 2026