স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আরিফ বাপ্পীকে অব্যাহতি

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 18, 2023 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১১ বার
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কর্মকান্ড এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর পুর্বে গত ১৬ সেপ্টেম্বর শনিবার ‘জেলা ছাত্রলীগ সভাপতি আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় জনপ্রিয় অনলাইন নিউজ পের্টাল ‘সিলেট ভিউ’সহ কয়েকটি সংবাদ মাধ্যমে। সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে একদিনের মধ্যেই আরিফ বাপ্পীকে তার স্বীয়পদ থেকে অব্যাহতি দেয়া হল।

প্রসঙ্গত, গত শুক্রবার আরিফ বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক যুবতীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন এবং তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত ওই তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। ভিডিওটি ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও ভিডিওটি এডিটিং করা বলে বাপ্পী তার ফেসবুকে দাবি করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে ‘চক্রান্তকারীরা ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে’।

এদিকে, জেলা ছাত্রলীগ সভাপতির এমন আপত্তিকর ভিডিও নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখবো। আমাদের সংগঠনের জন্য অসম্মান ও অমর্যাদাজনক কর্মকাÐে সম্পৃক্ত হলে সর্বোচ্চ গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে।’ অপরদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির এমন বক্তব্যের পরপরই এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।-সিলেট ভিউ

হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি’র আপত্তিকর ভিডিও ভাইরাল!

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *