কুলাউড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পণ্ড
স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীকে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
৩১ মে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন এর সহযোগিতায় মোবাইল কোর্ট করে জরিমানা ও উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অফিসসূত্রে জানা যায়, কুলাউড়া পৌরসভাধীন বাদে-মনসুর নিবাসী জনৈকা কিশোরীর (১৪) সাথে একই এলাকার রিকশা চালক রাহাত মিয়ার (২০) সাথে সোমবার দুপুরে বিয়ের আয়োজন করা হয়। বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কনে পক্ষের বাড়িতে গিয়ে বাল্য বিয়ে পণ্ড করে দেয়া হয়। এদিকে প্রসাশনের তৎপরতা টের পেয়ে বরপক্ষ আত্মগোপন করে।
পরবর্তীতে কনে পক্ষকে মোবাইল কোর্ট করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে কনে ও বর পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে গোপনে বা প্রকাশ্যে কোথাও মেয়েকে বাল্য বিয়ে দেয়া হলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মহিলা বিষয়ক অফিসের স্টাফ মো. জাহাঙ্গীর হোসেন ও কুলাউড়া থানা পুলিশ ফোর্স অংশগ্রহণ করে।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026