হারিস মোহাম্মদঃ পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম সারওয়ারকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার সদর থানার এসআই নাজমুল হোসেন, এসআই বশির আহমেদসহ পুলিশের একটি দল মৌলভীবাজার সদর থানাধীন কাজীরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জিআর ১১৬/২১ (সদর) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১০(ক) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জিআর ৩৬৫/১৯ (সদর) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত গোলাম সারোয়ার মৌলভীবাজার সদর থানাধীন দরগা মহল্লা এলাকার আব্দুল মুহিতের ছেলে। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, “গ্রেফতারকৃত আসামি গোলাম সারওয়ার ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত দুইটি মামলায় সাজা গ্রেফতারী পরোয়ানা এবং একটি নরমাল গ্রেফতারী পরোয়ানা ইস্যু ছিল। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে সোর্পদ করা হয়েছে।
