স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

জুড়ীতে চা দোকানদার ও ছাত্রলীগ সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: June 6, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১০ বার

জুড়ী প্রতিনিধি : কলার ছবি ফেসবুকে পোস্ট নিয়ে ছাত্রলীগের নেতাকর্মী দ্বারা চা দোকানদারকে মারধরের ঘটনার জের ধরে সংবাদ সম্মেলনে অভিযোগ, পাল্টা অভিযোগ করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও চা দোকানদার স্বপন মিয়ার স্ত্রী।

আজ ৬ জুন রবিবার জুড়ী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেল বলেন,জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে স্বপন মিয়া তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। স্বপন মিয়ার ছেলে নাইম আহমদ বিদেশে থাকে। তার সাথে তাদের কোন শত্রুতা নেই বরং এলাকার বিষয় নিয়ে একটি চক্র তার বিরুদ্ধে কাজ করছে।

অপরদিকে ভুক্তভোগী স্বপন মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে দুবাই থাকে। সেখানে তার কপিল তাকে কলা দেওয়ায় তা খেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল। এ কারনে সাহাব উদ্দিন সাবেলের নির্দেশে তার কর্মীরা স্বপন মিয়াকে তুলে নিয়ে যায় জুড়ী নিউ মার্কেটের তিন তলায়। সেখানে তাকে মারধর করে সাবেলের পায়ে ধরে ক্ষমা চাওয়ায়। এ ঘটনার পর তার স্বামী জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও পরবর্তীতে অবণতি হওয়ায় বর্তমানে সিলেটে চিকিৎসাধীন আছেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *