স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: June 30, 2024 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৩৫ বছরের এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। ৩০ জুন রোববার দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব বলেন, সিলেটে থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সাড়ে ১২টার দিকে কুলাউড়া জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাতনামা ওই যুবক। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *