স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

তিন শতাধিক পরিবারের মধ্যে সবুজ সিংহ ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: July 7, 2024 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৩ বার

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ার বৃহত্তর সামাজিক সংগঠন সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় তিন শতাধিক মানুষের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে,

গত বৃহস্পতিবার কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মনসুর এলাকা ও পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর মাগুরা ও সাদেকপুর এলাকায় পানিবন্দি তিন শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের সভাপতি রুবেল বখস পাভেল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ মাহি, আব্দুল বাসিদ, আলমগীর হোসেন বখস, জুয়েল আহমদ, সিপার বখস,  আবু সায়েম রিংকু বখস, কাতার প্রবাসী কবির আহমদ, সামাদ বখস, আজহার সাকিব, সায়েদ আহমদ, রুহুল আমিন,শিপন আহমদ,রুবেল হোসেন, রাজের আহমদ, নাবিলা আহমদ, বিকাশ, গোবিন্দ চন্দ্র দাস, ফাহিম আহমদ,সুয়েব, শুভ পাল, শারজিল আহমদ প্রমুখ।  শুকনো খাবার প্রতি প্যাকেটে ছিলো চিড়া-৫০০ গ্রাম, চিনি-৩০০গ্ৰাম, টিপ বিস্কুট ১ প্যাকেট, এসএমসির ওরস্যালাইন ২প্যাকেট,করে তিন শতাধিক পরিবারের বাসা-বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়, এ সময় সবুজ সিংহ ক্লাবের সভাপতি বলেন প্রাকৃতিক যেকোনো বিপর্যয়ে সবুজ সিংহ ক্লাব মানুষের পাশে থাকে যখন যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে তখন এক যাক তরুণ মেধাবী দের নিয়ে বন্যায় পানিবন্দি হয়ে পড়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছি সমাজের বিদ্যবানরা এগিয়ে এলে ইনশাআল্লাহ বন্যায় কিছুটা দুর্ভোগ কমবে মানুষের।

 

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *