লিজেন্ডস লিগে দল পাননি তামিম ও আশরাফুল

লিজেন্ডস লিগ ক্রিকেটের আগামী আসরের জন্য নিলাম হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিল্লিতে এই নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামে অনেক তারকা ক্রিকেটার অবিক্রীত রয়েছেন। সেই তালিকায় আছেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলও।

গত ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় লিজেন্ডস লিগের নিলামে নাম দিয়েছিলেন তামিম। তবে দল পেলেন না সাবেক এই অধিনায়ক। তা ছাড়া বাংলাদেশ থেকে দল পাননি আরো বেশ কয়েকজন ক্রিকেটার। এই তালিকায় আছেন আশরাফুল, নাফিস ইকবাল, এনামুল হক জুনিয়র ও ইলিয়াস সানি।

বিদেশি তারকাদের মধ্যে অবিক্রীত রয়েছেন তিলাকরত্নে দিলশান, দিনেশ রামদীন, টিম পেইন, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, মার্টিন গাপটিল, হাশিম আমলা, উপুল থারাঙ্গা, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *