স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 1, 2024 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৮ বার

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ১ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ আতাউর রহমান আতিক। ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুর রহিম মিটু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের উপস্থিতিতে ও পরিষদের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বগ্রহণের পর ইউনিয়নের উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করে এক প্রতিক্রিয়ায় আতিক বলেন, ইউনিয়নবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর।

উল্লেখ্য, ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান আওয়ামীপন্থী হওয়ায় গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

 

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *