জুড়ীতে ম্যাজিস্ট্রেট দেখে দোকানের মালিক কর্মচারী সাজার চেষ্টা, গুনলেন জরিমানা
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে জরিমানা থেকে রেহাই পেতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে একটি দোকানের মালিক নিজেকে কর্মচারী পরিচয় দেন। তবে শেষ পর্যন্ত গুনতে হয়েছে জরিমানা। ঘটনাটি শনিবার সন্ধ্যায় উপজেলার খালেরমুখ এলাকায় ঘটেছে। জানা যায়, করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার কর্তৃক ঘোষিত ৭দিনের লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় একটি দোকানে অভিযান পরিচালনাকালে ঐ দোকানের মালিক জরিমানা থেকে রেহাই পেতে দোকানের মালিক নিজেকে কর্মচারী পরিচয় দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি বুঝতে পারলে নিজেকে দোকানের মালিক বলে স্বীকার করেন। এসময় ঐ দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও অভিযানকালে সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় ও বিনা প্রয়োজনে বাড়ী থেকে বের হওয়ায় সংক্রামক রোগ নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুসারে ১০ জনকে ১১ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়। জুড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে প্রশাসন। সরকারি নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল
November 29, 2026
পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার
November 28, 2026
দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা
November 25, 2026