করোনায় মারা গেলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী
স্টাফ রিপোর্টার : করোনার সাথে যুদ্ধ করে হেরে চির বিদায় নিলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সহধর্মীনি এডভোকেট কানিজ রেহনুমা ভাষা (৩৪)। বুধবার ১৪ জুলাই ভোর ৪ টায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সকাল ৬টায় সহধর্মীনি মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।
এডভোকেট কানিজ রেহনুমা ভাষা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক, বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মরহুম গোলাম রব্বানী এবং সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জজ আদালতের বর্তমান পিপি অ্যাডভোকেট শাহানা রব্বানীর মেয়ে।
পারিবাকি সুত্রে জানা গেছে, সন্তান সম্ভবা এডভোকেট কানিজ রেহনুমা ভাষার করোনা পজিটিভ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় গত ৭ জুলাই তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ বুধবার ভোরে চিসিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
November 28, 2026
ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন
November 27, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026