স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

কমলগঞ্জের লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে ছাত্র-জনতার মানববন্ধন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: October 27, 2024 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৪ বার

কমলগঞ্জ  প্রতিনিধি : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে ছাত্র-জনতা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় লাউয়াছড়া প্রবেশ ফটকের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পর্যটকদের প্রবেশ টিকেটের মূল্য কমানো, আয়-ব্যয়ের হিসাব দেয়াসহ বিভিন্ন দাবি জানান ছাত্র-জনতা।

মানববন্ধনে বক্তারা বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সাবেক সংমদ মদম্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ দীর্ঘ ১৭ বছর ধরে তার দুই ভাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলকে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে রেখে লুটপাট করেছেন।

আওয়ামী লীগের আমল থেকে এই পর্যন্ত লাউয়াছড়ার আয়ের টাকার কোন হিসেব দেননি বা কারো কাছে হিসাব নেই। অচিরেই এই সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে হবে। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে কমিটি ভেঙ্গে হিসাব বিবরণী সাধারণ মানুষের সম্মুখে তুলে না ধরলে আরও কঠোর আন্দোলন করবে এ এলাকার ছাত্র-জনতা। এসময় কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, ব্যবসায়ী আরমান হোসেন দুলন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমেদ জুলি, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাহমুদুল হক রাফাত, সদস্য সচিব সুজেদ আলী, লাউয়াছড়া ইকো ট্যুর গাইড মো: আহাদ মিয়া, অজানা আহমেদ কামরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জের ছাত্র সমন্বয়ক মো. মিলাদ আলী প্রমুখ।#

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *