ফিনল্যান্ড যুবলীগ নেতা মুন্নার জামিন নাকচ, জেল হাজতে প্রেরন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

ফিনল্যান্ড যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান মুন্নার জামিন আবেদন নাকচ করে জেলহাজতে প্রেরন করেছে আদালত। বুধবার রাত ১১টায় সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মুন্নাকে আটক করে ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে কোর্টে প্রেরন করলে বিজ্ঞ আদালত মুন্নার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্ররেন করেন।

জানা যায়, ৩০ অক্টোবর বুধবার রাত ১১টায় কোতোয়ালি থানার বিস্ফোরক মামলায় (মামলা নং ০৬) সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মুন্নাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। সাজ্জাদুর রহমান মুন্নার বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা অভিযোগ রয়েছেl তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড۔ আব্দুল মোমেনের অবৈধ আয়ের অর্থ ফিনল্যান্ড পাচার এবং সেই অর্থ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া l বিভিন্ন সূত্র থেকে জানা যায় সাবেক মন্ত্রী মোমেন এখন ফিনল্যান্ড আছেন l এবং তাকে ফিনল্যান্ড রেখেছেন যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান মুন্নাl বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ফিনলেন্ডে মুন্নার তত্বাবধানে ব্যবসা করছেন সাবেক মন্ত্রী মোমেন। সিলেট আওয়ামীলীগের অনেকেই বিষয়টি অবগত রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামীলীগনেতা বলেন, মোমেন সাহেবের অবৈধ আয় রোজগারের সবকিছুর তথ্য থাকতো মুন্নার কাছে। তার মাধ্যমেই মোমেন সাহেব ফিনল্যান্ড টাকা পাচার করতেন।

এদিকে ৫ আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের গণঅভ্যুথান সৃষ্টিকারী বৈষম্য আন্দোলনে দমনে মুন্নার নানাকর্মকান্ড বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ বিএনপির নির্যাতিত কর্মীরা অবগত ছিলো l ৪ আগস্ট চারাদিঘীরপাড় এলাকায় যুবলীগ ক্যাডার সাজ্জাদুর রহমান মুন্না সহ আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীরা গুলি বোমা নিয়ে হামলা চালালে যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারায় l পরে আলাল বাদী হয়ে মামলা করে l সেই মামলার অন্যতম আসামি মুন্নাকে আটক করা হয় বুধবার l তার আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জানান, কোতোয়ালি থানার বিস্ফোরক মামলা নং ৬ এর আসামি সাজ্জাদুর রহমান মুন্নাকে শিবগঞ্জের একটি বাসা থেকে আটক করা হয়।

সাজ্জাদুর রহমান মুন্না কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রাম এর হীরা মিয়ার ছেলে। বর্তমানে সে সিলেট শিবগঞ্জ সোনারপাড়া এলাকার নবারুন-২ এর বাসিন্দা।

মুন্নার বিরুদ্ধে বিস্ফোরক মামলা ছাড়াও আরো একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *