ডিবির ওসি হলেন কুলাউড়ার তদন্ত কর্মকর্তা সুদীপ্ত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে শুক্রবার ২০ জুন বিকেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানিয়েছেন।
সুদীপ্ত শেখর ভট্টাচার্য কুলাউড়া থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে প্রশংসিত হয়েছেন। তার নেতৃত্বে তদন্ত কার্যক্রমে গতি আসে এবং একাধিক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অপরাধ দমন কার্যক্রমে অগ্রগতি হয়। তিনি এর আগেও জেলা ও বিভাগের বিভিন্ন থানায় সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026