কুলাউড়ায় বিএনপির ১০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম শুরু
কুলাউড়া প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ থেকে তৃনমূলের মানূষদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দলীয় প্রতিক সম্বলিত ১০’হাজার মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে কুলাউড়া উপজেলা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবেদ রাজার সৌজন্যে এ কার্যক্রম গ্রহন করা হয়েছে। শুক্রবার (১৩ আগষ্ট ) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের হাতে মাস্ক তুলে দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবেদ রাজা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক শেখ শহীদুল্লাহ, শ্রম সম্পাদক সিরাজ উদ্দিন বুলু, উপজেলা তাতীদলের সভাপতি আব্দুল মুনিম ডেনী , উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক মইন উদ্দিন আকবর, সহছাত্র বিষয়ক সম্পাদক মাসুক আহমেদ সুজন, টিলাগাও ইউনিয়ন বিএনপি’র সম্পাদক কামাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আমাদের দলীয় নেতা কর্মীরা এ মাস্কগুলো সাধারণ মানুষের হাতে পৌছে দেবে।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026