স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

মৌলভীবাজারে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর আঞ্চলিক পর্ব, অঞ্চল-৫ শুরু

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: August 26, 2025 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৫ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫, আঞ্চলিক পর্ব, অঞ্চল-৫ সিলেট ও ময়মনসিংহ এর উদ্বোধন করা হয় সোমবার রাতে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট মোস্তাক আহমদ মম, তাওহীদ ইসলাম চেস্ একাডেমীর পরিচালক তাওহীদ ইসলাম।

মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-৫ (সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা, কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়) এর খেলা সোমবার রাত ৮টা থেকে শুরু হয়। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা, কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় হতে আগত ২৮ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানরত এ ইভেন্ট হতে শীর্ষস্থান প্রাপ্ত ৪ জন খেলোয়াড় জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *