কুলাউড়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক

জেলা প্রতিনিধিমৌলভীবাজার:

কুলাউড়ায় জামায়াতে ইসলামীর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  ২৯ আগষ্ট শুক্রবার বিকেলে কুলাউড়া পৌরসভার হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান, জেলা সেক্রেটারি ইয়ামীর আলী, কুলাউড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, এই বাংলাদেশ আমাদের সকলের। বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে। বিশেষ করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের দায়িত্বশীল ভাইদেরকে ভূমিকা রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *