ভাটেরায় প্রবাসীর অর্থায়নে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার ভাটেরায় প্রায় সহস্রাধিক অসহায় মানুষ ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। ভাটেরা ভবানীপুরের বাসিন্দা ও সৌদিপ্রবাসী আব্দুল কাইয়ুম ময়ুরের অর্থায়নে এবং ভাটেরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুকনের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়। ২৩ আগস্ট সোমবার দুপুরে উপজেলার ভাটেরা স্টেশন বাজারে খাবার বিতরণ অনুষ্ঠানে সাইফুল ইসলাম রুকনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, বাহরাইন প্রবাসী সাইফুল ইসলাম সিদ্দিকী, ব্যবসায়ী রহিম উদ্দিন প্রমুখ।

কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026