কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নৃত্য প্রতিযোগিতা, কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আবুল বাশার এবং দেলোয়ার হোসেন দুর্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: খোরশেদ আলম, সানরাইজ কেজি স্কুলের অধ্যক্ষ মধু জিৎ ভট্টাচার্য এবং নৃত্য প্রশিক্ষক শুভ দীপা চৌধুরী। বক্তব্য রাখেন শিশু শিল্পী রাহমা ও তাসকিয়া। সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026