কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভূকশিমইল গ্রামে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মুসকান তাবাসসুম। মুসকান ভূকশিমইল প্রবাসী যুব সংঘের সভাপতি শাহিন আহমেদের ছোট মেয়ে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে। পরিবারের সবার অগোচরে মুসকান বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *