কুলাউড়া-জুড়ীতে বিদ্যুৎ থাকবে না শনিবার
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। শুক্রবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, কুলাউড়া ৩২/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘন্টা উক্ত উপকেন্দ্রের আওতাধীন সকল ফিডার বন্ধ রাখা হবে। এতে পুরো দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুলাউড়া দুঃখিত বলে জানান তিনি।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026