কমলগঞ্জে চা বাগানে প্রাক-বড়দিনের উৎসব পালন
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
পাহাড়ঘেরা সবুজ চা বাগানের কোলে আজ যেন আনন্দের মেলা বসেছিল। কেক কাটা, নাচ, গান আর শিশুদের উচ্ছ্বাসে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানে উদযাপিত হলো প্রাক-বড়দিনের বিশেষ উৎসব। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে তিন শতাধিক শিশুর অংশগ্রহণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই চাম্পারায় প্রকল্প প্রাঙ্গণ সেজেছিল রঙিন সাজে। বড়দিনের ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি, রঙিন বেলুন আর ঝাজর দিয়ে সাজানো অনুষ্ঠানস্থলটি শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় বড়দিনের বিশেষ কেক কাটার মধ্য দিয়ে। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে চা বাগানের শিশুরা তাদের নিজস্ব সংস্কৃতি ও বড়দিনের গান পরিবেশন করে। ছোট ছোট শিশুদের নাচ আর গানের সুর পুরো চা বাগান এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, চাম্পারায় (বিডি-০৪১৮)এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রকল্প চেয়ারম্যান সাজু মারচিয়াং এর সভাপতিত্বে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যাবস্থাপক (ভারপ্রাপ্ত) রনি দাস এর সঞ্চালনায় প্রাক-বড়দিনের বিশেষ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পানীর চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা। তিনি শিশু ও উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, চা গাছের সঠিক যতেœ যেমন উন্নত মানের চা
পাতা পাওয়া যায়, তেমনি আজকের শিশুদের যদি ভালোবাসা ও সঠিক মূল্যবোধে বড় করা যায়, তবে তারাই হবে আগামীর বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। এই ধরনের উৎসব শিশুদের মানসিক বিকাশে এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
শিশুদের উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রকল্পটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অভিভাবকদের প্রতি শিশুদের সঠিক পরিচর্যা ও শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, এই শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। এসময় শিশু উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে শিশুরা প্রধান অতিথি রাহেল রানা ও বিশেষ অতিথি চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড, পিডিএ চেয়ারম্যান যাকব কিস্কু হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, চাম্পারায় চা বাগানের সহকারি ব্যাবস্থাপক মো. ইউসুফ খান, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শংকর বুনার্জী, ইউপি সদস্য সজয় কিশোর যাদব, চাম্পারায় প্রেসবিটারিয়ান মন্ডলির ডিকন সানু বিশ্বাস এবং প্রকল্পের এলসিসি কমিটির সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিরা প্রকল্পের ৩৩৬ জন শিশু ও ১৫ জন মায়েদের মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরন করা হয়।
এসময় অতিথিরা বলেন, ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প দীর্ঘ দিন ধরে এই অঞ্চলের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। চাম্পারায় চা বাগানের এই প্রাক-বড়দিন আয়োজনটি কেবল একটি উৎসব নয়, বরং শিশুদের প্রতিভা বিকাশ ও তাদের সুন্দর ভবিষ্যতের প্রতি একটি অঙ্গীকার।’ অনুষ্ঠানটি অর্থায়নে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সহযোগিতায় চ্যারিটেবল ট্রাষ্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড। অনুষ্ঠানে প্রকল্পের শিশুদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনা করে এবং বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026