জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় কোয়াব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ক্রিকেট পার্ক মিটিপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।
কোয়াব সভাপতি রবিউল আউয়াল মিন্টুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাওছার আহমদ বাবলুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আনোয়ারুল আলম সুহেদ, সিপিএ-এর সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মিন্টু। টুর্ণামেন্টে উপজেলার ৪৫টি দল অংশগ্রহণ করছে।

