স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: January 18, 2026 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৭ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: 

কুলাউড়ায় বেসরকারি  মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ  সমিতি কতৃক প্রথম মাদ্রাসা শিক্ষা মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৭ জানুয়ারি শনিবার দুপুর ২ টায় উপজেলার দক্ষিণ বাজারে দক্ষিণদাওয়া পার্টি সেন্টারে শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ  সমিতির সভাপতি এ এইচ এম বজলুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: জালাল উদ্দিন এবং শিক্ষক এবাদুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাত লি: এর হেড অফ সেলস কর্পোরেট মো.এনামুল ইসলাম, শ্রীপুর জালালীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: শামসুল হক, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. ওবাইদুল্লাহ, হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মুনতাকিম, গনকিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও আবু আইয়ুব আনসারী, কুলাউড়া পুস্তক বিতানের সভাপতি খন্দকার আব্দুস সোবহান, অধ্যক্ষ ফয়জুর রহমান, শফিকুল ইসলাম, সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ।

আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন ও এর অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বৃত্তি পরীক্ষায় আর্থিক সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান সমিতির সদস্যরা।

 

 

 

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *