কুলাউড়ায় পেশাজীবীদের নিয়ে দিনব্যাপী মিলনমেলা ও প্রীতিভোজ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় পেশাজীবীদের নিয়ে দিনব্যাপী মতবিনিময়, মিলন সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। ইকরা হিফজুল কোরআন একাডেমি ও এতিমখানার উদ্যোগে ১৭ জানুয়ারি শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট লিডিং ইউনিভার্সিটিসহ অসংখ্য প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, আইনজীবী, ব্যাংকার, ব্যবসায়ী, সরকারী ও বেসরকারী চাকুরীজীবীসহ বিভিন্ন পেশায় কর্মরতরা অংশ নেন। ইকরা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিরাজুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের পরিচালক সিতাব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা মো: জাকির হোসেন, জিপিএইচ ইস্পাত লিঃ এর জেনারেল ম্যানেজার মো: এনামুল ইসলাম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডা. মো: ময়নুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারী, ব্যবসায়ী খন্দকার আব্দুস সোবহান, ভূকশিমইল দারুল উলুম আলীম মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাও: আব্দুল কাইয়ুম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পরিচালনা কমিটির সহসভাপতি শাহীন আহমদ খান, সাবেক রেলওয়ে কর্মকর্তা রেজাউর রহমান রাজা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা আহ্বায়ক আব্দুল মুহাইমিন, ইকরা হিফজুল কোরআন একাডেমি ও এতিমখানার পরিচালক লুৎফুর রহমান কয়েছ প্রমুখ।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026