স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

কুলাউড়ায় সম্প্রীতি সমাবেশ ও  শোভাযাত্রা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: October 22, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৮ বার
কুলাউড়া প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে নিন্দা জানিয়ে  মৌলভীবাজারের কুলাউড়ায় সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১অক্টোবর) বিকেলে  ৫টার দিকে প্লাটুন টুয়েলভ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের আয়োজনে সমাবেশ ও শোভাযাত্রাটি করা হয়। শোভাযাত্রায়  অসাম্প্রদায়িক স্লোগান  সংবলিত ফেস্টুন সহকারে সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
আয়োজিত সমাবেশ প্লাটুন টুয়েলভ কুলাউড়ার সভাপতি মেহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু,  পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ,  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরা দে,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন মিত্র, আয়োজক সংগঠনের কল্যাণ চন্দ্র পলাশ,মেহেদী হাসান সাদি, সুদ্বীপ আচার্য্য প্রমুখ।
বক্তারা বলেন, অসাম্প্রদায়িক শক্তির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে, তাই সকল ষড়যন্ত্র প্রতিহত করে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে প্রতিহত করতে হবে।
M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *