স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: February 20, 2026 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১০ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: 

কুলাউড়া পৌরসভা এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কুলাউড়া দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন শাহিন আহমদের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ডেলিভারি অর্ডার দেখাতে না পারা এবং সরকার নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৩৫৬ টাকার বেশি দামে বিক্রির মতো অনিয়ম ধরা পড়ে। এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় দায়ীদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করে মোট ৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান ও পবিত্র ঈদকে সামনে রেখে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *