জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া উপজেলায় ভুকশিমইল ইউনিয়নে ৬৭৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ভুকশিমইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: শওকতুল ইসলাম শকু। চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি ময়দুল ইসলাম আব্দুল হাই, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো: মহি উদ্দিন, ইউপি সদস্য সাহেদ আহমদ, আতিকুর রহমান শান্তি,
জসিম উদ্দিন, জিয়াউর রহমান মিন্টুসহ মহিলা সদস্যবৃন্দ। সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম জানান, সরকারি বরাদ্দ অনুযায়ী কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে ৮৫৯০টি পরিবারের মাঝে এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।
ভুকশিমইল ইউনিয়নে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা।

