পিএইচডি অর্জন করলেন কুলাউড়ার রাজু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৃতী সন্তান রেজাউল হায়দার রাজু পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের Euro Asian University থেকে Social Responsibility and Cultural Engagement বিষয়ে এ ডিগ্রি লাভ করেন। গত ২৮ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। রেজাউল হায়দার রাজু কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হাজী এম এ কাইয়ূম ও মাহমুদা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। কর্মজীবনে তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, সুশাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি দেশবাসী, বিশেষ করে কুলাউড়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। রেজাউল হায়দার রাজুর এই অর্জনে স্বদেশ মেইল ডট কমের সম্পাদক নজরুল ইসলাম খান অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026