জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের আওতাধীন কুলাউড়া দক্ষিণ মাগুরা মসজিদ শাখার উদ্যোগে মাসব্যাপি কুরআন শিক্ষা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ রমজান ১৮ মার্চ দক্ষিণ মাগুরা জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল কিরাত মাগুরা শাখার সভাপতি অধ্যক্ষ ফজলুল হক, অনুষ্ঠানটি পরিচালনা করেন মাগুরা মসজিদের খতিব ও দারুল কিরাতের সহকারী মাওলানা ফয়জুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মাগুরা মসজিদ কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান, ইসরাল আলী, শামিম আহমেদ এবং দারুল কিরাতের নাজিম মখলিছুর রহমান খান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, কোষাধ্যক্ষ আবতাবুর আলী রুবেল, দারুল কিরাত মাগুরা শাখার প্রধান কারী মাওলানা কাজী খন্দকার ফখরুল ইসলাম, সহযোগী কারী মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারুল কিরাতের শিক্ষকবৃন্দ মাওলানা মাজহারুল ইসলাম খান, মাওলানা মাসুদুর রহমান, হাফিজ রুহুল আমিন, মাওলানা মাহবুবুল ইসলাম ও কারিয়া আক্তার।
উল্লেখ্য, মাসব্যাপী এই কুরআন শিক্ষা কার্যক্রমে ৬টি শ্রেণিতে প্রায় ২৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কোর্স শেষে সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

