খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে-এমপি শওকতুল ইসলাম 

জেলা প্রতিনিধিমৌলভীবাজার

মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু  বলেছেন, খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে। আজকের যুবসমাজ হলো ভবিষ্যত বাংলাদেশের রুপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, উদ্দোমী এবং এ বিষয়ে উৎসাহ প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। আমি ফুটবল খেলা খুব পছন্দ করি এই জন্য আজকে এখানে এসেছি। কুলাউড়ায় ইতিমধ্যে খেলার একটি স্টেডিয়াম নির্মানের অনুমতি আমরা পেয়েছি আগামীতে খেলাধুলায় কাদিপুর তথা কুলাউড়ার  উন্নয়নে কাজ করার পাশাপাশি সকল সামাজিক কর্মকান্ডে জনগণের পাশে আছি  এবং ভবিষ্যতেও থাকবো। মঙ্গলবার বিকেলে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন সংলগ্ন মাঠে কাদিপুর ফুটবল একাদশের  আয়োজনে মিডিয়ামবার  ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলায় ভাই ভাই প্যানেল ভাটেরাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কৌলারশী ফুটবল একাদশ কাদিপুর।

খেলা শেষে আলোচনা সভায় আহমদ হোসাইন জামিল এর সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আতাউর রহমান সেন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোক্তার, সাবেক সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, কেকেপির প্রতিষ্টাতা আহসানুজ্জামান রাসেল, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মুহিত বাবলু,  জাকির হোসেন খান, আল আমিন সজিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *