বিশেষ প্রতিনিধি: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশমেইল সম্পাদক ও প্রকাশক, প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক, কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, কুলাউড়া সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান ৫০ দিন দেশে অবস্থান করে ২৫ মার্চ তিনি লন্ডন প্রত্যার্তন করেন। সময় স্বল্পতার কারনে তিনি অনেকের সাথে দেখা করে যেতে পারেননি বলে দু:খ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নজরুল ইসলাম খান জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনের দলীয় প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু’র পক্ষে কাজ করার জন্য তিনি ৫ ফেব্রুয়ারী বাংলাদেশে আসেন এবং ২৫ মার্চ লন্ডন প্রত্যাবর্তন করেন।

