কুলাউড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা ২৫ জুন বৃহস্পতিবার সকালে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বর্ণালী দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দীর্ঘমেয়াদি ডায়রিয়া থেকে শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যুঝুঁকি কমায়। তিনি আগামী ২৮ জুন রোববার কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। ডা. তানজিমুল হাই রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, ডা. শারমিন ফারহানা জেরিন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুর রকিব, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মছব্বির আলী, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আব্দুল আউয়াল, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আফতাব উদ্দিন প্রমুখ। স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বর্ণালী দাস আগামী ২৮ জুন কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩৯ হাজার ৫৫০ জন শিশু এবং ৬ থেকে ১১ মাস বয়সের ৪ হাজার ৮৫০ জন শিশুসহ মোট ৪৪ হাজার ৪০০ জন শিশুকে ৩১৩টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিন যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে, তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026