স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

কাদিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: November 16, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১০ বার

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামে পানিতে ডুবে ১৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে আরিয়ান নামক ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই ইউনিয়নের চাতলগাঁও গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলুর ৩য় পুত্র। এছাড়া নিহত শিশু আরিয়ান দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক মোক্তাদির হোসেন নাতি ও নিউ নেশন পত্রিকার প্রতিনিধি এম. মছব্বির আলীর ভাতিজা।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আরিয়ানের বাবা প্রবাসী হওয়ায় মায়ের সাথে প্রায় সময় নানা বাড়ি কৌলারশি গ্রামে থাকতো। মঙ্গলবার সকালে সবার অজান্তে পাশের বাড়ির (ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম) এর পুকুরে পড়ে যায় আরিয়ান। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিয়ানের মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাবার বাড়ি চাতলগাঁও গ্রামে জানাযার নামাজ শেষে মনসুর শাহী ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *