স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

বড়লেখায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: January 22, 2022 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৩ বার

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টিলাবাজার টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মো. কাওছার আহমদ প্রবাস ফেরৎ তাজ উদ্দিনের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ মিথ্যা অপপ্রচার এবং নানা রকম হুমকি-ধমকির অভিযোগে শুক্রবার রাতে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। জিডির অভিযোগ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ কাওছার আহমদ বিগত ২২ বছর ধরে দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টিলাবাজার টাইটেল মাদ্রাসায় কর্মরত। হঠাৎ ৩ বছর পূর্বে প্রবাস ফেরৎ দক্ষিণভাগ বাজারের মৃত সোনা মিয়ার ছেলে তাজ উদ্দিন তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মানহানিকর অপপ্রচারে লিপ্ত হন। স্থানীয়ভাবে অধ্যক্ষ কাওছার আহমদ এসবের বিচারপ্রার্থী হন। এর পরিপ্রেক্ষিতে সালিশ বৈঠকে অভিযুক্ত তাজ উদ্দিন ৫০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে মিথ্যা অপপ্রচারের জন্য লিখিতভাবে দুঃখপ্রকাশ ও ক্ষমা চান এবং ভবিষ্যতে এধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। কিন্ত শুক্রবার থেকে বিভিন্ন মাধ্যমে তাজ উদ্দিন অধ্যক্ষ কাওছার আহমদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচারণা চালাতে থাকেন। এছাড়া মাদ্রাসায় কিভাবে চাকরি করেন তাও দেখে নেওয়ার হুমকি-ধমকি দিচ্ছেন। এতে অধ্যক্ষ কাওছার আহমদ বড় কোনো ক্ষতির আশংকায় আতংকিত।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার শনিবার দুপুরে প্রবাস ফেরৎ তাজ উদ্দিনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে তদন্তপুর্বক যথাযত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *