বেতাগী এনসিটিএফ এর নতুন কমিটি গঠন

বেতাগী, বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলায় ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর বার্ষিক সাধারণ সভা আজ ২২শে জানুয়ারী সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বিশেষ অতিথি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মোঃ শামীম শিকদার, দপ্তর সম্পাদক অলি আহমেদ, জাকির হোসেন মিরাজ নির্বাহী পরিচালক সিবিডিপি, বরগুনা। সভায় অতিথিবৃন্দের আলোচনা পর্বে বক্তারা বলেন আজকের এই সভাটি শিশুদের জন্য খুবই গুরুত্ব বহন করে। তারা আরও বলেন আজকের শিশুরাই আগামী দিনের কর্নধার। আলোচনা শেষে মোঃ খাইরুল ইসলাম মুন্না কে সভাপতি এবং ইসরাত জাহান লিমা কে সাধারণ সম্পাদক করে এনসিটিএফ র ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী দুই বছর সিবিডিপি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় শিশু সুরক্ষা ও মানবাধিকার রক্ষার বিষয়ে কাজ করবে। নির্বাচিত সদস্যদের সপথ বাক্য পাঠ করান সিবিডিপির নির্বাহী পরিচালক ও বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী জাকির হোসেন মিরাজ। এসময় আরও উপস্থিত ছিলেন সিবিডিপি ওয়াই মুভস প্রকল্পের কমকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় নতুন কমিটির সদস্যগন এইমর্মে বক্তব্য রাখেন তারা বিদ্যালয়ে তথা বিভিন্ন পর্যায়ে শিশুরা যাতে পথভ্রষ্ট না হয় এবং শিশুরা যাতে নির্যাতিত না হয় সে বিষয়ে কাজ করবে। এজন্য তারা সমাজের সুধী
বরগুনায় ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন
November 20, 2026
বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানকে নাশকতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আলোচনা সভা
November 19, 2026
ভয়াল ১৫ নভেম্বরের স্মৃতি এখনোও তাড়া করে বেড়ায় উপকূলবাসীকে
November 15, 2026
বেতাগী পৌরসভার ট্রাকে অগ্নিসংযোগে আ.লীগের ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
November 12, 2026