এ কেমন শত্রুতা!
বেতাগী প্রতিনিধি : এক একর জায়গায় টমেটো চাষের জন্য জমি প্রস্তুত করেছিলেন আব্দুল মাজেদ নামের এক কৃষক। সোমবার সকালে সেই জমিতে টমেটোর চারা রোপন করার কথা ছিল তার। কিন্ত সকালে টমেটো চারার মাঠে গিয়ে তিনি সমস্ত চারাই গোড়া থেকে কাটা অবস্থায় দেখতে পান। এতে ওই কৃষকের প্রায় তিন লাখ ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, চারা নষ্ট করায় তার প্রায় তিন লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। জমি প্রস্তুত করতে ইতোমধ্যে ৬০-৬৫ হাজার টাকা খরচ হয়েছে। এখন জমিতে কি চাষ করবেন তা তিনি বুঝে উঠতে পারছেন না। ওই কৃষক আরও জানান, এখন টমেটো চারা সংগ্রহ করার কোন উপায় নেই। তার আয়ের এক মাত্র উৎস কৃষি কাজ। তাই যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠার নয়। পরিবারের লোকজন নিয়ে এখন তাকে দুরাবস্থায় কাটাতে হবে। তবে কে এমন কাণ্ড করেছে তা জানাতে পারেননি তিনি। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, এটি অত্যন্ত দু:খজনক ঘটনা। তবে এখনও ওই কৃষক আমাকে কিছু জানানি। ক্ষতিগ্রস্ত কৃষক আমাকে জানালে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো।
বরগুনায় ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন
November 20, 2026
বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানকে নাশকতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আলোচনা সভা
November 19, 2026
ভয়াল ১৫ নভেম্বরের স্মৃতি এখনোও তাড়া করে বেড়ায় উপকূলবাসীকে
November 15, 2026
বেতাগী পৌরসভার ট্রাকে অগ্নিসংযোগে আ.লীগের ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
November 12, 2026