স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

বড়লেখার প্রফেসর সিমী পিএইচডি ডিগ্রী অর্জনে অস্ট্রেলিয়া যাচ্ছেন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: May 22, 2022 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১১ বার

বড়লেখা প্রতিনিধি : বড়লেখার সুজানগরে চিন্তাপুর গ্রামের ফয়েজ উদ্দিন আহমদের একমাত্র মেয়ে ফারহানা আক্তার সিমী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে পিএইচডি ডিগ্রী অর্জনে অস্ট্রেলিয়া যাচ্ছেন।

২৬ মে সিমী সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং সেখানে ৪ বছর অবস্থান করবেন। তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহকারি অধ্যাপক।

ফারহানা আক্তার সিমী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চিন্তাপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবার হাজী বাড়িতে জন্মগ্রহন করেন। তার বড়ভাই জাবেদ আহমদ টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসাবে সুইডেনে কর্মরত। ছোটভাই জুনেদ আহমদ এবি ব্যাংকের সিনিয়র অফিসার। উল্লেখ্য জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সংসদীয় আসন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ রিয়াজ সিমীর দুলাভাই।

এসিসটেন্ট প্রফেসর ফারহানা আক্তার সিমী ‘দি বার্ডস রেসিডেনসিয়েল স্কুল এন্ড কলেজ’ থেকে ২০০৬ সালে এসএসসি ও ২০০৮ সালে এইচএসসি পাশ করেন। তিনি ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ডীন এওয়ার্ড ও ২০১৩ সালে গোল্ড মেডেলসহ মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০১৩ সালের ১৫ মে লেকচারার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ২০১৮ সালের নভেম্বরে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন যেন মহান আল্লাহর রহমত ও অশেষ কৃপায় পিএইচডি ডিগ্রী অর্জন করে দেশের মুখ উজ্জল করে ফিরে আসতে পারেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *