বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার রাতে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কার ণে পরিত্যক্ত হলেও ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা ।

আফিফ হাসানের অর্ধশতক ও লিটন দাসের ৪৯ রানের সুবাধে ১৬৩ স্কোর করে বাংলাদেশ। এছাড়াও এনামুল হক ১০, সাকিব আল হাসান ৫ এবং মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ২২ রান।

জবাবে, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান মাত্র ৩৯ বলে পাঁচ চার ও পাঁচ ছক্কায় ৭৪ রান করেন এবং ফিফটি করেন কাইল মায়ার্স। যা দলটির সহজ জয় নিশ্চিত করে।

বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ চার ওভারে ৪৪ রান দিয়ে দুটি উইকেট নেন এবং মেহেদী হাসান, সাকিব আল হাসান ও আফিফ হোসেন একটি করে উইকেট নেন।

দু’দলই ১০ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।

—ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *