স্বদেশ মেইল
বিজ্ঞাপন

জুড়ীতে সাপের খেলা দেখিয়ে রোগী সুস্থ করার নামে স্বর্ণালংকার-টাকা নিয়ে সাপুড়ে চম্পট

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: December 30, 2020 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৩ বার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের জুড়ীতে এক রোগীকে সাপের খেলা ও ঝাড় ফুক দিয়ে সুস্থ করে দেয়ার নামে ১০ ভড়ি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা নিয়ে উদাও সাপুড়ে। এ বিষয়ে জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে উস্তার আলীর বাড়িতে এক মধ্য বয়সী নারী দীর্ঘ দিন ধরে আসুস্থ ছিলেন। তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করে কোন উন্নতি হয়নি। মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা দুই সাপুড়ে কাঠের বাক্সে করে একটি সাপ নিয়ে বাড়িতে আসে। এ সময় বাড়িতে কোনো পুরুষ ছিলেন না। একপর্যায়ে কৌশল অবলম্বন করে সাপুড়েরা বাড়ির উঠানে অসুস্থ নারীকে সামনে রেখে সাপের খেলার মাধ্যমে ঝাড় ফুক ও চিকিৎসা শুরু করে। সাপের খেলা ও চিকিৎসা দেখতে জড়ো হন বাড়ির নারী ও শিশুরা।

এক পর্যায়ে সাপুড়েরা বলেন, রোগী ও পরিবারের মঙ্গল হবে, ঘরে রাখা সকলের স্বর্ণালংকার দেয়ার জন্য। স্বর্ণের চুবানো পানি দিয়ে প্রথমে সাপকে গোছল করাতে হবে। পরে ওই পানি দিয়ে পরে রোগীকে গোছল করাতে হবে। অন্যথায় রোগী সহ পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে। নারীরা সহজে বিশ্বাস করে ফেলেন। এর পর ৫-৫ জন নারী ঘর থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এনে দেন সাপুড়ের কাছে। পরে তাদের কাছে নগদ টাকা চাইলে তারা ৫ হাজার নিয়ে দেন সাপড়ের কাছে। এ সময় অসুস্থ নারীকে ঘরে নিয়ে গোছল করার জন্য প্রতারক দুই সাপুড়ে বলে। গোছলের পর তাদের উস্তাদ এলেই মূল চিকিৎসা শুরু হবে। এই সুযোগে সাপ, স্বর্ণালংকার ও ৫ হাজার টাকা নিয়ে তারা চম্পট দেয়।

ঘটনা সত্যতা স্বীকার করে জুড়ী থানার সাব-ইন্সপেক্টর নাসির উদ্দিন জানান এ বিষয়ে উস্তার আলী লিখিত অভিযোগ থানায় দায়ের করেছেন। চিকিৎসার নামে সাপুড়েকে কোন ভাবেই বিশ^াস করা ঠিক হয়নি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *