স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

শ্রীমঙ্গলে সরকারি রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: March 19, 2021 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১২ বার

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সরকারি রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সবুজবাগ রাধামাধব জিউর আখড়ার সামনের এই রাস্তায় এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় উত্তম রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এলাকার বাসিন্দা করুনা পাল, আরাধন দেবনাথ, আরু দেবনাথ, মাহিন্দ্র দেবনাথ, গনেশ দাশ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ৩৪টি দরিদ্র পরিবার এই রাস্তা ব্যবহার করে চলাফেরা করে সরকারি ডিসির খতিয়ানের এই রাস্তা ব্যবহার করে আসছে। কিছুদিন পূর্বে এই রাস্তার পাশের সবুজবাগ রাধামাধব জিউর আখড়া কমিটির সাধারণ সম্পাদক পরিমল দাস জোড় পূর্বক সাধারণ মানুষের চলাচলের এই রাস্তাটি আখড়ার নাম করে দখল করার জন্য রাস্তাটি কিছু অংশ কেটে দেয়। তিনি জায়গাটির মালিক আখড়া কমিটি দাবী করে এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার পায়তারা করছেন। যুগ যুগ ধরে ব্যবহার করে আসা এই রাস্তা বন্ধ হয়ে গেলে এই এলাকার ৩৪টি পরিবারের বাড়িঘরের কোন রাস্তা থাকবে না। একটি সরকারি স্কুলের যাওয়া আসার রাস্তাও এটি। এই নিয়ে তার সাথে এলাকাবাসী একাধিকবার বসলে তিনি ৭ লাখ টাকা দাবী করেন। বক্তারা বলেন, এই রাস্তার জায়গা সরকারের। আমরা সব দরিদ্র মানুষ আমরা এত টাকা কোথা থেকে দেবো। আর টাকা দিলে সরকার নিবে, তিনি কেন নিবেন। মন্দিরের নাম করে পরিমল দাস টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
এ ব্যাপার জানতে চাইলে পরিমল দাশের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *