স্বদেশ মেইল
বিজ্ঞাপন

জুড়ীতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের শীতবস্ত্র বিতরণ

আল আমিন আহমদ
আল আমিন আহমদ প্রধান সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: January 12, 2023 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৯ বার

জুড়ী প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ ডাকটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৫নং ও ৬ নং ওয়ার্ডের ২০০ জন গরীব, দুঃস্থ, অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ জাকির সিদ্দিকী এবং সহকারী পরিচালক মোহাম্মদ নুর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক আল আমিন আহমদ, ৫নং ওয়ার্ডের সদস্য অর্জন গোয়ালা, ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ মোরশেদ আহমদ রাজা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত জনসাধারণ বিজিবি’র এই কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন।

আল আমিন আহমদ

আল আমিন আহমদ

প্রধান সম্পাদক ও প্রকাশক

আল আমিন আহমদ একজন অভিজ্ঞ সাংবাদিক ও ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার। দীর্ঘ ১০ বছর ধরে তিনি জাতীয় গণমাধ্যম ও ডিজিটাল সাংবাদিকতায় অবদান রাখছেন। জুড়ী, মৌলভীবাজার থেকে পরিচালিত ডিজিটাল মিডিয়া ইনোভেশনে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *