স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

সাকিবের সিপিএল খেলার অনুমতি প্রসঙ্গে যা বললেন আকরাম খান

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: May 30, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১১ বার

নিউজ ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হবে এ বছরের আগস্টের শেষদিকে। আর শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। এই লিগের দল জ্যামাইকা তালাওয়া বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিয়েছে। তবে টুর্নামেন্টটি খেলার জন্য সাকিবের এনওসি পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

সামনে খুবই ব্যস্ত সিডিউল বাংলাদেশ ক্রিকেট দলের। আগস্ট ও সেপ্টেম্বরে বিশ্ব ক্রিকেটের তিন পরাশক্তি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলবে টাইগাররা। সেক্ষেত্রে সাকিবের সিপিএল খেলা পড়ছে হুমকির মুখে।

জাতীয় দলের খেলা রেখে বিদেশে খেলার ক্ষেত্রে অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাওয়াটা কঠিন।

সাকিবের সিপিএলে অংশগ্রহণ নিয়ে ক্রিকবাজ-এর সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘আমরা এখনো সাকিবের সিপিএলের এনওসি নিয়ে কিছু ভাবিনি। সময় এলে সিদ্ধান্ত নিব। তবে আমরা তাদের (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড) বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই খেলতে চাই।’

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *